ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক; সিলেটে দুই বাসের সংঘর্ষে আরও ৮ জন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক; সিলেটে দুই বাসের সংঘর্ষে আরও ৮ জন নিহত ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন!

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন!