ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে একমাসে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট 

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
চট্টগ্রাম বিমানবন্দরে একমাসে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট  ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যেও চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারো বাড়ছে। গতকাল রবিবার আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিলো ১৪টি এবং বাতিল হয়েছে ৪টি। এক মাসে চট্টগ্রাম বিমানবন্দরের বাতিল ২১২ টি আন্তর্জাতিক ফ্লাইট। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম এর ফ্লাইট গুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। এমতাবস্থায় গতকাল রবিবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিলো-বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর শারজাহ থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি গামী ১টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়া এর শারজাহ থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। এদিকে বিভিন্ন এয়ারলাইনস এর যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি এরাইভাল ফ্লাইট ও ৭টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। সবমিলিয়ে গত এক মাসে  চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল হয়েছে ২১২টি আন্তর্জাতিক ফ্লাইট।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমগ্র জাতিকে কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

সমগ্র জাতিকে কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা