ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ‘কথিত’ আরসা কমান্ডার নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ‘কথিত’ আরসা কমান্ডার নিহত ছবির ক্যাপশন:
ad728

১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, জুবায়ের নিজ বসতঘর থেকে পাশের একটি মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। পথে ওই এলাকার ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ক্যাম্পে গুলিতে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল