ঢাকা | বঙ্গাব্দ

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এশিয়ান গেমসের দল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এশিয়ান গেমসের দল ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস, তার সহকারী হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।

ব্যাটিংয়ে লিটন, শান্ত, তানজিদ ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত মুখের পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বাড়াবেন।

বোলিং আক্রমণে থাকছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। নির্বাচকরা রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের দলে রেখেছেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?