ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক ছবির ক্যাপশন:
ad728

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৮টার দিকে চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান। পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আবারো আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, রোহিঙ্গা কিশোর কিশোরীকে কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে। তারা মূলতঃ ঘুরতে এসেছে। রোহিঙ্গাতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবজিতে স্বস্তি ফিরলেও বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম

সবজিতে স্বস্তি ফিরলেও বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম