শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে ইনোভেশনে। দেশের সবাইকে অর্থনীতির সুফল পেতে হবে, কেবল একটি গোষ্ঠী অর্থনীতির সুফল ভোগ করবে সেটি হতে পারেনা। এজন্য প্রতিটি গোষ্ঠীকে চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে পণ্য উৎপাদনে তাদের আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করে অনলাইনে বিপণনের ব্যবস্থা করেছে সরকার। ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট প্রকল্প শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের এই প্রকল্পের আওতায় এনে বাংলাদেশী পণ্য সারাবিশ্বে বাজারজাতকরণের ব্যবস্থা করে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করছে সরকার।
বসির আহমেদ