ঢাকা | বঙ্গাব্দ

প্রান্তিক পর্যায়ে সহায়তার বিস্তৃতি বাড়বে: ইশরাক হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
প্রান্তিক পর্যায়ে সহায়তার বিস্তৃতি বাড়বে: ইশরাক হোসেন ছবির ক্যাপশন:
ad728
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শুধু বিএনপির নয়, যারা দেয়নি, তাদেরও সরকার। আমাদের দল করুক বা না করুক, যারা যাচাই-বাছাই করে যোগ্যতা অর্জন করবে, তারাই সহায়তা পাবেন। প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন, তাদের আমরা ভুলে যাইনি। এর বিস্তৃতিও আরও বাড়বে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রায় পাঁচশত পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি সুবিধাভোগীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে ঢাকা-৬ আসনের এই এলাকায় প্রায় পাঁচশত মানুষের হাতে ঈদুল ফিতরের আগেই আর্থিক সহায়তা বিতরণ করেন। সরকারের এসব ইতিবাচক উদ্যোগ নিয়ে যারা সমালোচনা করেন, তাদেরও জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী। সুবিধাভোগীরা ঈদুল ফিতরের আগে আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত। তারা দাবি করেছেন, এই ধরনের সহায়তা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হোক। সারাদেশে গরীব, দুস্থ, অসহায়, গুম পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য ঈদ উপহার পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস