ঢাকা | বঙ্গাব্দ

বাড়লো ১২ কেজি এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
বাড়লো ১২ কেজি এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২ আগস্ট) বিইআরসি এ ঘোষণা দেয়। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। সে হিসাবে আগস্টে দাম বেড়েছে ৭০ টাকা। উল্লেখ্য, জুলাই মাসে আগের মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি ৩৫৭ টাকা দাম কমানো হয়েছিল।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা, যা গত মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট আমদানি ও পরিচালন ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেকোনও দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা 

যেকোনও দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা