শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও মো. ইয়াছিন নামে দুজন নিহত হন।
আবদুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে এবং মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপপরিদর্শক-এসআই) মো. সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বসির আহমেদ