ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনাসহ ৩ দেশকে ২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
আর্জেন্টিনাসহ ৩ দেশকে ২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা ছবির ক্যাপশন:
ad728

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় আর্জেন্টিনাকে বাছাইপর্ব খেলতে হবে না। স্বাগতিক দেশের মর্যাদায় তারা সরাসরি মূল পর্বে জায়গা পাবে।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরটি যৌথভাবে আয়োজন করবে ছয়টি দেশ। মূল আসরের বেশিরভাগ ম্যাচ হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। অন্যদিকে শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে।

এই তিন দক্ষিণ আমেরিকান দেশ সহ-আয়োজক হওয়ায় ফিফার সিদ্ধান্ত অনুযায়ী তারা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

আর্জেন্টিনা নিজেদের ম্যাচ আয়োজন করবে বুয়েনস আইরেসের ঐতিহাসিক রিভার প্লেট স্টেডিয়াম—এস্তাদিও মনুমেন্তালে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালিস্ট হওয়ার ঐতিহাসিক স্বীকৃতির অংশ হিসেবেই দেশটি এই সুযোগ পেয়েছে।

এদিকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে, যেখানে ১৯৩০ সালে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর প্যারাগুয়ে আয়োজন করবে আসুনসিওনের এস্তাদিও ওসভালদো দোমিনগেজ দিব্বে স্টেডিয়ামে একটি ম্যাচ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সংকট নেই’, তবুও তেল নিয়ে গ্রাহক-পাম্প কর্তৃপক্ষের পাল্টা অভ

‘সংকট নেই’, তবুও তেল নিয়ে গ্রাহক-পাম্প কর্তৃপক্ষের পাল্টা অভ