ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৫৫ কেজির কোরাল, দাম উঠেছে আড়াই লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
চট্টগ্রামে ১৫৫ কেজির কোরাল, দাম উঠেছে আড়াই লাখ টাকা ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বাজারে এমন কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (২৫ জুলাই) সকাল ৮টায়  কাটা হবে এই বিশাল মাছ। প্রতি কেজি মাছ বিক্রি হবে ১৫০০ টাকা ধরে।  

মাছ বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মাছটি সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়েছে। ২০১৯ সালের পর এত বড় কোরাল আর পাননি। চার থেকে পাঁচ বছর পর আবার এমন একটি মাছ বাজারে তুলতে পেরেছেন। আগ্রহী ক্রেতাদের আগাম বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বড় আকৃতির কোরাল খুব কমই বাজারে আসে। তাই ১৫৫ কেজি ওজনের এ মাছ দেখতে বাজারে ভিড় করছেন অনেকেই। মাছটি শনিবার সকালে কেটে বিক্রি করা হবে । প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে ১৫৫ কেজির পুরো মাছটির দাম দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

জেলা মৎস্য দফতর জানায়, মাছটির শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার। পিঠের ও পেছনের পাখনা লেজের দিকে অনেকটা বিস্তৃত হওয়ায় দূর থেকে এটিকে তিনটি লেজযুক্ত মাছ মনে হয়। মাথা ও মুখ তুলনামূলক ছোট, আর গায়ে বাদামি রঙের ছোপ রয়েছে। এসব বৈশিষ্ট্য কই-কোরালের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে নিশ্চিত না হয়ে বৈজ্ঞানিক নাম বলা যাবে না।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, কোরাল বাংলাদেশের সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম মূল্যবান প্রজাতি। কোরালের অনেক জাত রয়েছে। ছবি দেখে মনে হয়েছে এটি কোরাল শ্রেণির মাছ। অনেকে একে কই-কোরালও বলেন।   


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনকল্যাণে বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা আর কেউ করেনি:

জনকল্যাণে বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা আর কেউ করেনি: