ঢাকা | বঙ্গাব্দ

হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু আজ ছবির ক্যাপশন:
ad728
হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হলো আজ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজধানী ঢাকাসহ চার সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু। রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা উত্তর সিটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। প্রতিমন্ত্রী জানান, পিছিয়ে পড়া এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। সংবাদকর্মীদের এ সময় স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, ‘কর্মসূচির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এটি জরুরি কর্মসূচি, সফল করতে হলে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের সুবিধার জন্য স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী অনেক কেন্দ্রও স্থাপন করা হয়েছে।’ এ সময় সন্তানের টিকা নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা গেলে প্রাদুর্ভাব কমানো যাবে না। পাশাপাশি হার্ড ইম্যুনিটি নিশ্চিত করার তাগিদও দেন প্রতিমন্ত্রী।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এমপিও নীতিমালায় বড় পরিবর্তন, আরও কঠিন হলো ধাপ

এমপিও নীতিমালায় বড় পরিবর্তন, আরও কঠিন হলো ধাপ