ঢাকা | বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তাদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
তরুণ উদ্যোক্তাদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক! ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে এটি বাস্তবায়িত হবে।

কর্মসূচির আওতায় তফসিলি ব্যাংকগুলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করবে। পরে ব্যবসায়িক ধারণা ও অর্থের প্রকৃত প্রয়োজন যাচাই করে অর্থায়ন দেওয়া হবে।

আবেদনকারীর বয়স আবেদন শেষ হওয়ার তারিখে সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আগে ব্যবসার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়; তবে বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ সব বৈধ উদ্যোগ বিবেচনায় আসবে।

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪ উপজেলায় কর্মসূচি চালু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন।

নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং ঋণটি খেলাপি হিসেবে বিবেচিত হবে। সার্কুলার ১৬ সেপ্টেম্বর জারি হবে। এরপর এক মাস আবেদন নেওয়া হবে। নির্বাচিত উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মেন্টরশিপ, ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সংযোগেও সহায়তা দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পাম্পে তেল সরবরাহ নিয়ে সুখবর দিলো পেট্রলপাম্প ওনার্স অ্যাসোস

পাম্পে তেল সরবরাহ নিয়ে সুখবর দিলো পেট্রলপাম্প ওনার্স অ্যাসোস