ঢাকা | বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে পৃথক ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
বালিয়াকান্দিতে পৃথক ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু  ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে মোহাম্মদ আলী (৫২) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর মোহাম্মদ আলী ঘরে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এসআই আকবর আলী ভূঁইয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এছাড়া শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে একই উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে জয়নুদ্দিন শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত তালেব শেখের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, জয়নুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে গোয়ালঘরে দেখতে পান। 

পরে পুলিশকে খবর দেওয়া হলে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

বালিয়াকান্দি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি ঘটনায়ই আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর

২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর