ঢাকা | বঙ্গাব্দ

দেশে বারবার স্বর্ণের দাম সমন্বয় নিয়ে ব্যাখ্যা দিলো বাজুস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
দেশে বারবার স্বর্ণের দাম সমন্বয় নিয়ে ব্যাখ্যা দিলো বাজুস ছবির ক্যাপশন:
ad728

সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দৃষ্টি আকর্ষণ করে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া বা কমার ক্ষেত্রে কারও কোনো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে স্বর্ণ আমদানিনির্ভর দেশ। তাই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পরিবর্তন এলে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারেও সেই অনুযায়ী মূল্য সমন্বয় করা হয়।

সংগঠনটি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়ানো হয় এবং দাম কমলে কমানো হয়। এ মূল্য সমন্বয়ের বিষয়টি তদারকি করতে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ গঠন করা হয়েছে। কমিটিটি নিয়মিত স্বর্ণের বাজারমূল্য পর্যবেক্ষণ করে।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, স্বর্ণের মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হয়। ফলে দেশের বাজারে ঘন ঘন দাম সমন্বয়ের পেছনে সংগঠনটির নিজস্ব কোনো সিদ্ধান্ত বা স্বেচ্ছাচারিতা নেই।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই দিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য ভবন নিমার্ণ করছেন নেদারল্

পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য ভবন নিমার্ণ করছেন নেদারল্