ঢাকা | বঙ্গাব্দ

স্পেনে ৬০ হাজার অভিবাসীর ঢল, নেপথ্যে ইসরাইল?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
স্পেনে ৬০ হাজার অভিবাসীর ঢল, নেপথ্যে ইসরাইল? ছবির ক্যাপশন:
ad728

বিতর্কের সূত্রপাত জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের এক্স পোস্টকে ঘিরে। সেখানে তিনি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করে বলেন, ইসরাইলকে সমালোচনা করার আগে স্পেনের উচিত আফ্রিকায় তাদের ঔপনিবেশিক ছিটমহল ধরে রাখার ব্যাখ্যা দেওয়া। ড্যাননের ওই মন্তব্য শেয়ার করে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে লেখেন, "এখন পুরো বিষয়টি অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে।"

স্পেন সরকারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে মরক্কো থেকে প্রায় ৬০ হাজার মানুষ সেউটায় প্রবেশ করেন, যাদের মধ্যে প্রায় ৮ হাজার শিশু রয়েছে। পরে সেনাবাহিনীর সহায়তায় প্রায় ৪৮ হাজার অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত পার হওয়ার সময় অন্তত ৬৭ জনের মৃত্যুর আশঙ্কার কথাও জানিয়েছে স্থানীয় সূত্র।

বিশ্লেষকদের একাংশের মতে, এত বড় পরিসরে অভিবাসীদের সীমান্ত পার হওয়া মরক্কোর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তবে মরক্কো সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির রাষ্ট্রদূত কারিমা বেনইয়াইচ বলেন, মরক্কো সবসময় বৈধ, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনকে সমর্থন করে এবং সাম্প্রতিক এই ঘটনা সরকারের ইচ্ছার বিরুদ্ধে ঘটেছে।

ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে সেউটা সংকটকে ঘিরে স্পেন, মরক্কো, ইসরাইল এবং বৃহত্তর ভূরাজনীতির সমীকরণ নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকসই উন্নয়ন ও জবাবদিহিতাই সরকারের মূল লক্ষ্য: সেতুমন্ত্রী

টেকসই উন্নয়ন ও জবাবদিহিতাই সরকারের মূল লক্ষ্য: সেতুমন্ত্রী