ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামগামী বিমানে নারী যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
চট্টগ্রামগামী বিমানে নারী যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ ছবির ক্যাপশন:
ad728

প্রতিকী ছবি

বুধবার (২৬ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করে।

মাস্কাট বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ফ্লাইটটি ইতোমধ্যে মাস্কাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটি বুধবার বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত