ঢাকা | বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (সভারিয়েস রিক্সব্যাংক) অর্থনীতিবিজ্ঞানে এ পুরস্কার দিয়ে থাকে।

পুরস্কার ঘোষণায় বলা হয়, রবার্ট হল ও মাইকেল উডফোর্ড দেখিয়েছেন, অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতিকে নতুনভাবে কার্যকর করে তুলতে কীভাবে অর্থনৈতিক মডেল পুনর্গঠন করা যায়।

তারা মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর মধ্যকার পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর না করে অর্থনৈতিক মডেলের ভিত্তি হিসেবে ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণকে বেছে নেন। এই বিশ্লেষণের মূল বিষয় হলো, ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড সম্মিলিতভাবে কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা বোঝা।

তাদের গবেষণা দেখিয়েছে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতি প্রণয়নে শুধু মূল্যস্ফীতি, উৎপাদন কিংবা ভোগের সামগ্রিক পরিসংখ্যান বিবেচনা করাই যথেষ্ট নয়। এসব সূচকের পেছনে ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে কাজ করে, সেটিও বোঝা জরুরি।

এর আগে গত বছর (২০২৫ সালে) যৌথভাবে অর্থনীতিতে নোবেল জেতেন তিন অর্থনীতিবিদ জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। 

প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করার জন্য জোয়েল মোকিরকে এবং সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইটকে ওই পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

বিভি/বিএস/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দিল্লির কূটনৈতিক চাল, ঢাকায় আসছেন হেভিওয়েট হাইকমিশনার?

দিল্লির কূটনৈতিক চাল, ঢাকায় আসছেন হেভিওয়েট হাইকমিশনার?