ঢাকা | বঙ্গাব্দ

তিন দফায় ৭ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কতো?

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
তিন দফায় ৭ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কতো? ছবির ক্যাপশন:
ad728

এর ফলে, দেশের বাজারে এখন ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (২৪ অক্টোবর) সারা দেশে এ দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫০ হাজার ২৩২ টাকায় কেনাবেচা হচ্ছে সারা দেশে।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভরিতে এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে, গত ১৩ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিলো। ওই সময় ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারে