ঢাকা | বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটরের কারণে বদলে গেল গ্লোবাল ব্র্যান্ড ‘Vaseline’ এর নাম!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
কনটেন্ট ক্রিয়েটরের কারণে বদলে গেল গ্লোবাল ব্র্যান্ড ‘Vaseline’ এর নাম! ছবির ক্যাপশন:
ad728

দক্ষিণ কোরিয়ার কনটেন্ট ক্রিয়েটর মিন ডে লি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভাইরাল হয়েছেন। ভিডিওতে তিনি Vaseline (ভ্যাসলিন)-কে বারবার ‘Baseline’ (বাসিলিন) বলে উচ্চারণ করেন। ভিডিওটি এরইমধ্যে ৩৮ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। এই ভিডিওর জেরে Vaseline (ভ্যাসলিন) কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় তাদের সব অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছে। যেখানে ‘Baseline’ লেখা হয়েছে। যদিও এটি সাময়িক বলে জানিয়েছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।

কনটেন্ট ক্রিয়েটর মিন ডে লি'র ওই ভিডিওতে নিজের Vaseline-এর বিভিন্ন পণ্যের কালেকশন দেখানোর সময় তিনি প্রতিবারই সেটিকে ‘Baseline’ বলে উল্লেখ করেন। ‘I just love Vaseline’ ক্যাপশনে দেওয়া পোস্টটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে।

মজার বিষয় হলো, বিষয়টি নিয়ে রসিকতায় যোগ দিয়েছে খোদ Vaseline-ও। ব্র্যান্ডটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার পোস্টে ‘THE QUEEN’ বলে কমেন্ট করা হয়েছে। অন্যদিকে, Vaseline India মজা করে লিখেছে, “BRB adding ‘Vaseline for everything’ to our personality.”

তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই কমেন্ট করে জানতে চান, তিনি কেন Vaseline-কে ‘Baseline’ উচ্চারণ করেছেন। অনেক শ্রোতা আবার শুনতে পেয়েছেন ‘Basrin’।

নেটিজেনদের কৌতূহলের জবাব দিতে পরে লি একটি আলাদা ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ব্যাখ্যা করেন, কোরিয়ান ভাষায় ইংরেজি ‘V’ ধ্বনির সরাসরি কোনো সমতুল্য নেই। ফলে অনেক সময় ‘V’ ধ্বনিটি ‘B’-এর কাছাকাছি উচ্চারিত হয়।

তার এই ব্যাখ্যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে। শেষ পর্যন্ত Vaseline-এর এই উচ্চারণই ইন্টারনেটে একটি ভাইরাল মিমে পরিণত হয়। 

Vaseline-ও এই মুহূর্তটিকে দারুণভাবে গ্রহণ করেছে। ব্র্যান্ডটি জানিয়েছে, ‘Vaseline has never sounded this iconic.’ অর্থাৎ, Vaseline নামটি এর আগে কখনো এতোটা আইকনিক শোনায়নি। ব্র্যান্ড কর্তৃপক্ষ জানায়, পণ্যটির নামের বানান বা উচ্চারণে প্রকৃতপক্ষে কোনো পরিবর্তন হয়নি—শুধু মানুষ যেভাবে নামটি উচ্চারণ করছেন, তার ওপর নির্ভর করে প্রথম অক্ষরটি বদলে যাচ্ছে।

ভাইরাল এই ট্রেন্ডের জন্য লিকে কৃতিত্ব দিয়ে Vaseline মজা করে তাকে ‘CEO of Baseline’ পদে নিয়োগ দেওয়ার কথাও জানায়। এমনকি রসিকতা করে বলা হয়, এই পদের জন্য লি কে কোনো ইন্টারভিউও দিতে হবে না। 

ভ্যাসলিন কর্তৃপক্ষ আরও জানায়, প্রায় ১৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্র্যান্ডের নাম ভিন্নভাবে উচ্চারিত, অভিযোজিত ও স্থানীয়করণ করা হয়েছে। তাদের মতে, উচ্চারণের এই বৈচিত্র্যই ব্র্যান্ডটির বিশ্বব্যাপী বিস্তৃতি ও বিভিন্ন সংস্কৃতিতে এর প্রভাবের প্রতিফলন।

একটি ছোট্ট উচ্চারণের ভুলই যে এভাবে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিতে পারে, মিন ডে লির ভিডিও যেন তারই মজার উদাহরণ।  

সূত্র: এনডিটিভি 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে পৌঁছেছেন প্রধাà

সিলেটে পৌঁছেছেন প্রধাà