ঢাকা | বঙ্গাব্দ

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা ১২ দেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা ১২ দেশের ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো এ ঘোষণা দেন। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১২টি দেশ নিজ নিজ জাতীয় প্রক্রিয়া অনুযায়ী বসতি থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্যে বিধিনিষেধ বা অন্যান্য ব্যবস্থা নেওয়ার বিষয়টি ‘গুরুতরভাবে বিবেচনা করছে’।

এ ছাড়া আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও বেলজিয়ামের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা। এসব দেশ বসতি থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করতে জাতীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

পশ্চিম তীরে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডেরও নিন্দা জানিয়েছে ১২ দেশ। তাদের দাবি, বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে বলা হয়, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বসতি সম্প্রসারণ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে পশ্চিম তীরে ই১ বসতি প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে।

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা রক্ষা এবং ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও জানিয়েছে দেশগুলো। ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার কথাও বলেছে তারা।

এ ছাড়া আন্তর্জাতিক আইনে অবৈধ বসতি সম্প্রসারণ ও বেসামরিক প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনা এবং ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তেরও দাবি জানিয়েছে তারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের ম

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের ম