ঢাকা | বঙ্গাব্দ

শেষ ১০ মিনিটে পেনাল্টিতে নেইমারের দুই গোল, হার এড়ালো সান্তোস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
শেষ ১০ মিনিটে পেনাল্টিতে নেইমারের দুই গোল, হার এড়ালো সান্তোস ছবির ক্যাপশন:
ad728

নিজেদের মাঠে নেইমারকে বেঞ্চে রেখে খেলতে নামা সান্তোস প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে।  ফ্ল্যামোঙ্গোর দুই গোলদাতা দানিলো ৪৩ মিনিটে, লুকাস পাকেতা যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন। সান্তোস কোচ কুকা দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারকে মাঠে নামান। এবারের বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে ‘বিদায়’ বলে দেওয়া ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার গত ২ সেপ্টেম্বর ডান পায়ের উরুতে চোট পেয়ে খেলার বাইরে ছিলেন। এদিন মাঠে নামার ১০ মিনিট পর রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। ৭৯ মিনিটে ফ্ল্যামেঙ্গোর জর্জিনিয়ো নিজেদের বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখাস্বাগতিকদের ম্যাচে ফেরার সুযোগ করে দেন। দেখেন জর্জিনিয়ো। দুই মিনিট পর পেনাল্টিতে গোল করে ব্যবধান কমান নেইমার। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত জানাতে ৯ মিনিট ৫৬ সেকেন্ড সময় ব্যয় করেন রেফারি। প্রতিপক্ষে একজন কম থাকার সুবিধাটা ছয় মিনিটের মধ্যেই আদায় করে নেয় সান্তোস। এবারো পেনাল্টিতে গোল শোধ দেন ৩৪ বছরের নেইমার। এবার ফ্ল্যামেঙ্গো উইঙ্গার লুইন আরাউহো বক্সে সান্তোস ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বার্বোসাকে  ফাউল করেছিলেন।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনপিএলে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

এনপিএলে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান