ঢাকা | বঙ্গাব্দ

১৬ গোল খেয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিলো ঋতুপর্ণারা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
১৬ গোল খেয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিলো ঋতুপর্ণারা ছবির ক্যাপশন:
ad728

গত বছর মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়েই প্রথমবার মহাদেশীয় ফুটবলে সেরা আসর-এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে জয় পেয়েছিলো লাল সবুজের মেয়েরা। 

কিন্তু সেই মিয়ানমারের বিপক্ষে এবার গোলের সুযোগ নষ্ট করলেন ঋতুপর্না। তাতে গোল শূণ্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচে বাংলাদেশ ভালো খেললেও, গোরে সুযোগ বেশী পেয়েছে মিয়ানমার। যদিও বাংলাদেশের গোলকিপার রুপ্না চাকমা দুটি গোলের প্রচেষ্টা রুখে দিয়েছেন।

অন্যদিকে প্রথমার্ধের ৩৮ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন ঋতুপর্না। মিয়ানমারের ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়েও তা বারের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছেন সাবিনা খাতুনের পর বাংলাদেশ নারী ফুটবলে সফল এই ফরোয়ার্ড।

এশিয়ান গেমস নারী ফুটবলে এবার 'এফ' গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারার পর মিয়ানমারের সাথে ড্র করে সবার নীচে থেকেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তর কোরিয়া।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সাতক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সাতক