ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, শীর্ষে কারা?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, শীর্ষে কারা? ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের ব্র্যান্ড মূল্য এখন ২৪০ কোটি ইউরো বা প্রায় ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। লা লিগায় দ্বিতীয় হওয়া কিংবা টানা দুই মৌসুম ঘরোয়া শিরোপা না জেতার প্রভাবও তাদের বাণিজ্যিক শক্তিতে তেমন পড়েনি।

বিশ্বের শীর্ষ ৫০টি ফুটবল ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য এবার রেকর্ড ২ হাজার ৩৯০ কোটি ইউরোতে পৌঁছেছে। একই সময়ে এসব ক্লাবের মোট এন্টারপ্রাইজ ভ্যালু দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭০ কোটি ইউরো। ব্র্যান্ড ফাইন্যান্স বলছে, ক্রীড়া ব্র্যান্ডের ইতিহাসে এক বছরে এত বড় প্রবৃদ্ধি আগে দেখা যায়নি। তালিকায় রিয়ালের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। তাদের ব্র্যান্ড মূল্য ২০০ কোটি ইউরো বা প্রায় ২২৭ কোটি ৬০ লাখ ডলার। এক বছরে বার্সার ব্র্যান্ড মূল্য বেড়েছে ১৫ শতাংশ।

কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সার ব্র্যান্ড মূল্য বাড়াতে বড় ভূমিকা রেখেছে। দুই বছরের বেশি সময় পর ক্যাম্প ন্যুতে ফিরতে পারায় টিকিট ও ম্যাচ-ডে আয়ও বেড়েছে।

তালিকার সবচেয়ে বড় চমক আর্সেনাল। পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা তিনে উঠে এসেছে ইংলিশ ক্লাবটি। তাদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৮ শতাংশ, দাঁড়িয়েছে ১৫০ কোটি ইউরোতে। ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সাফল্য তাদের বাণিজ্যিক অবস্থান শক্ত করেছে।

চতুর্থ স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির ব্র্যান্ড মূল্য প্রায় ১৭৪ কোটি ৮০ লাখ ডলার। গত মৌসুমে বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জিতে ঘরোয়া ট্রেবল তাদের অবস্থান আরও শক্ত করেছে। পঞ্চম স্থানে আছে পিএসজি। তাদের ব্র্যান্ড মূল্য ১৭৩ কোটি ৪০ লাখ ডলার।

ব্র্যান্ড মূল্য বাড়লেও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির ব্র্যান্ড মূল্য ১৭০ কোটি ৯০ লাখ ডলার নিয়ে ছয় নম্বরে, লিভারপুল ১৬৯ কোটি ৫০ লাখ ডলার নিয়ে সাত নম্বরে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ১৬৫ কোটি ৯০ লাখ ডলার নিয়ে আট নম্বরে রয়েছে।

চেলসি ১১০ কোটি ১০ লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে নবম স্থান ধরে রেখেছে। আর প্রায় এক দশক পর শীর্ষ ১০-এ ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ৭৬ কোটি ৬০ লাখ ডলার।

রিয়ালের ব্র্যান্ড শক্তির পেছনে বড় ভূমিকা রেখেছে সংস্কার করা সান্তিয়াগো বার্নাব্যু। স্টেডিয়াম থেকে টিকিট, আতিথেয়তা, মিউজিয়াম ও ট্যুরিজমের আয় বেড়েছে। এর সঙ্গে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকার উপস্থিতি রিয়ালকে বাণিজ্যিক ফুটবলের শীর্ষে ধরে রেখেছে।

সূত্র: গেম অব দ্য পিপল


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর