ঢাকা | বঙ্গাব্দ

পড়ে আছে ভ্যানগাড়ি, নিখোঁজ ডেলিভারিম্যান শাওন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
পড়ে আছে ভ্যানগাড়ি, নিখোঁজ ডেলিভারিম্যান শাওন ছবির ক্যাপশন:
ad728

নিখোঁজ শাওন রাজবাড়ী সদর উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম পাষাণ। তিনি রেডিয়েন্ট কেয়ার কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী থেকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় বিভিন্ন দোকানে কোম্পানির ৫৫টি আইটেমের পণ্য সরবরাহ করতে যান শাওন। পণ্য সরবরাহ শেষে রাজবাড়ীতে ফেরার উদ্দেশ্যে রওনা হন তিনি।

পথে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ইসলামপুর ইউনিয়নের গাইজেরগাড়া ব্রিজের কাছে পৌঁছালে তার ব্যবহৃত ভ্যানগাড়িটি সেখানে পড়ে থাকতে দেখা যায়। তবে শাওনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় বাসিন্দারাও পুলিশকে সহযোগিতা করছেন। তবে এখন পর্যন্ত শাওনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। শাওন কীভাবে নিখোঁজ হলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ