ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম, ভরি কতো? 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম, ভরি কতো?  ছবির ক্যাপশন:
ad728

​শ‌নিবার (২৬ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বাজুস জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছিল দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

স্বর্ণের দামের সাথে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৩ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী