ঢাকা | বঙ্গাব্দ

৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম চালাবে ডিএনসিসি: প্রশাসক  

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম চালাবে ডিএনসিসি: প্রশাসক   ছবির ক্যাপশন:
ad728
৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানান তিনি।    শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।  ডিএনসিসি প্রশাসক জানান, এখন পর্যন্ত উত্তর সিটি করপোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই। রাজধানীর স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে বলেও জানান তিনি। বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশের কথাও জানান ডিএনসিসি প্রশাসক। 

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এবার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

এবার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর