ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে গুলিতে নিহত তরুণের মরদেহ ফেরত দিলো বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
সীমান্তে গুলিতে নিহত তরুণের মরদেহ ফেরত দিলো বিএসএফ ছবির ক্যাপশন:
ad728

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

কুলাউড়া থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তারা মিয়ার মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় পুলিশ মরদেহটি কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, দুই দেশের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ তারা মিয়ার মরদেহ কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ৮ আগস্ট দিবাগত রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের মধ্য দিয়ে এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্ভাবনী কাজে উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হব

উদ্ভাবনী কাজে উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হব