ঢাকা | বঙ্গাব্দ

বার্সাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দাপুটে জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
বার্সাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দাপুটে জয় ছবির ক্যাপশন:
ad728

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জেতা বার্সার বিপক্ষে ১৯ মিনিটে ধাক্কা খায় পিএসজি। পায়ে টান লাগায় মাঠ ছেড়ে যান ওসমান দেম্বেলে। বদলি নামেন ফেররান তোরেস। শুরু থেকে আধিপত্য দেখানো স্বাগতিকরা ৩৮ মিনিটে দিজেরে দুয়ের গোলে এগিয়ে যায়। ৫৫ মিনিটে সমতায় ফেরে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলটি করেন জাভি এস্পার্ত। একটু পর রাফিনিয়া, পেদ্রি ও মার্ক বের্নালের জায়গায় কারিম আডেইয়েমি, গাভি ও রদ্রিকে মাঠে বার্সা কোচ। ৭২ মিনিটে আবার এগিয়ে যায় লুইস এনরিকের দল। কর্নার থেকে জোরালো হেডে গোলটি করেন লুকাস এরনঁদেজ। সাত মিনিটের মধ্যে বার্সার লামিনে ইয়ামাল দুর্দান্ত গোলে সমতা টানেন। ৮১ মিনিটে পিএসজির ভিতিনিয়া গোল করে অস্বস্তি বাড়ান অতিথি শিবিরে। প্রায় ২০ গজ দূর থেকে জোরাল শটে গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার। পাঁচ মিনিট পর পিএসজির ফাবিয়া রুইস গোল করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন। তিন ম্যাচে পূর্ন ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলে শীর্ষেই ফরাসি জায়ান্টরা। বার্সা ৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন আব্দুর রহমান সানি

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন আব্দুর রহমান সানি