ঢাকা | বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমিরুলের সার গুদাম থেকে নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারের সার ব্যবসায়ী আতিয়ারের কাছে বিক্রির উদ্দেশ্যে নসিমনযোগে সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় জনগণ নসিমনটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

পরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার পাচারের অভিযোগে ডিলার আমিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা ৪০ বস্তা ইউরিয়া সার গুদামে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, ডিলারের গুদাম থেকে নসিমনযোগে ৪০ বস্তা ইউরিয়া সার অন্যত্র পাচার করা হচ্ছিল। স্থানীয় লোকজন সারসহ নসিমনটি আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সার পাচারের বিষয়টি স্বীকার করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জব্দ করা সারগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরতির পর ইরানে আবারও মার্কিন বাহিনীর হামলা শুরু 

বিরতির পর ইরানে আবারও মার্কিন বাহিনীর হামলা শুরু