ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক! ছবির ক্যাপশন:
ad728

ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশুকে একটি করে শেয়ার দেওয়া হলে এর মোট বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বর্তমানে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য প্রায় ১৪৬ ডলার হিসেবে এই হিসাব করা হয়েছে। তবে শেয়ার বিতরণের প্রক্রিয়া, যোগ্যতা নির্ধারণ এবং অর্থায়ন নিয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।

মার্কিন সেন্সাস ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশু রয়েছে। তাদের প্রত্যেককে শেয়ার দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে শিশুদের সরাসরি একটি বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানায় অংশীদার করার উল্লেখযোগ্য উদ্যোগ।

মাস্কের এই ঘোষণার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একটি সামাজিক উদ্যোগ। প্রতিষ্ঠানটি তাদের মোট শেয়ারের অন্তত ৫ শতাংশ জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। এ তহবিলের অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে চাকরি হারানো ব্যক্তিদের সহায়তায় ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হয়।

এর জবাবে মাস্ক সাধারণ মানুষের মধ্যে সরাসরি শেয়ার বিতরণের ধারণা সামনে আনেন এবং নিজেই এ উদ্যোগ নেওয়ার কথা জানান।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির আওতায় শিশুদের জন্য আর্থিক হিসাব ও অনুদান কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচির আওতায় যোগ্য শিশুদের জন্য ১ হাজার ডলার করে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া গত জুলাইয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী ২০ লাখ শিশুর জন্য স্পেসএক্সের একটি করে শেয়ার দানের অঙ্গীকার করেছিলেন।

বিভি/ এসআই


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার ও কঠোর নজরদারিতে পুঁজিবাজারে আস্থা ফিরছে: অর্থমন্ত্র

সংস্কার ও কঠোর নজরদারিতে পুঁজিবাজারে আস্থা ফিরছে: অর্থমন্ত্র