ঢাকা | বঙ্গাব্দ

ওয়ার্ল্ড লিজেন্ডস ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন্সকে হারিয়ে দিলো বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
ওয়ার্ল্ড লিজেন্ডস ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন্সকে হারিয়ে দিলো বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক যুবরাজ সিং। শুরুতে ইমরুল কায়েস ৬ বলে ১০ রান করে ফিরলেও রনি তালুকদারের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। 

২৫ বলে চার চার ও দুই ছক্কায় ৪০ রান করেন রনি। এরপর ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ১ রান করে আউট হন। চাপে পড়ে যাওয়া দলকে সামাল দেন নাসির হোসেন ও আরাফাত সানি। 

নাসির ২১ বলে ২৪ এবং সানি ৩৮ বলে ৩৭ রান করেন। শেষ দিকে আবু জায়েদের ১০ রানে ৯ উইকেট হারিয়ে ১৪১-এ পৌঁছায় বাংলাদেশের সংগ্রহ। 

জবাবে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আম্বাতি রাইডু ৩, যুবরাজ সিং শূন্য এবং রবিন উথাপ্পা ১৫ রান করে ফিরে যান। ৫৫ রানে ৫ উইকেট হারানো ভারত ইনিংস মেরামত করার চেস্টা চালান ইরফান পাঠান ৪১ বলে ২৪ এবং রিশি ধাওয়ান ১৮ বলে সমান রান করে। শেষ দিকে পবন নেগি ১৪ বলে ২৬ এবং পীযূষ চাওলা ১৮ বলে ২৪ করে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৮ রানে থামে ভারতের ইনিংস। 

স্পিনার এনামুল হক জুনিয়র চার ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নিয়ে সেরা সাফল্য পান। পেসার আবু জায়েদ ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি. রুবেল হোসেন ও কামরুল ইসলাম একটি করে উইকেট পান। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরও জোরদার করবে জাতিসংঘ

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরও জোরদার করবে জাতিসংঘ