ঢাকা | বঙ্গাব্দ

রুশ হামলায় ইউক্রেনের ড্রোন তৈরির কারখানা ও জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
রুশ হামলায় ইউক্রেনের ড্রোন তৈরির কারখানা ও জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত ছবির ক্যাপশন:
ad728

ইউক্রেনের ওডেসা বন্দরে হামলা ছাড়াও দোনেৎস্ক অঞ্চলের বেলিৎস্কোয়ে জনপদ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মস্কো। কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবোকাঠামো এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে তারা। 

দুই দেশের সীমান্ত জুড়ে আড়াইশর বেশি সংঘর্ষের তথ্য দিয়েছে ইউক্রেনের সেনাসদর। শতাধিক ড্রোন ও মিসাইল প্রতিহত করার পাশাপাশি কয়েকটি রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে ইউক্রেন। একই সাথে প্রতিরক্ষাখাতে নতুন নেতৃত্ব এনে আকাশ সুরক্ষা ও সেনা সংগ্রহের কাজে জোর দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই রাশিয়ার সাথে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসার কথা জানিয়েছেন জেলেনস্কি।

ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মাঝেই বৃহস্পতিবার আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে ইউক্রেনকে পশ্চিমা সামরিক সহায়তার বিষয়টি কোনোভাবেই মানবে না ক্রেমলিন।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পুশইনের চেষ্টায় ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

পুশইনের চেষ্টায় ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ