ঢাকা | বঙ্গাব্দ

টানা ভারী বৃষ্টিতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
টানা ভারী বৃষ্টিতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি  ছবির ক্যাপশন:
ad728

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জলাবদ্ধ সড়ক, কোমরসমান পানি আর ধীরগতির যান চলাচলে সোমবার ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। তবে পরিস্থিতি এখনও কাটেনি। মঙ্গলবারও দিল্লিতে বৃষ্টি হচ্ছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দেওয়া আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আইএমডি জানিয়েছে, রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসসহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ বেশ কয়েকটি জেলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) এক ঘণ্টার বৃষ্টির পর দিল্লির পাশের শহর গুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে থাকা সড়কে স্কুলবাস আটকে আছে। অনেক গাড়িচালককে নিজেদের গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়।

এমন অবস্থায় বৃষ্টিতে সৃষ্ট ভোগান্তির কথা বিবেচনা করে অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছে গুরগাঁও প্রশাসন।

এদিকে দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যাত্রীদের জানানো হয়েছে। যাত্রীদের জন্য দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের আশপাশে বৈরী আবহাওয়া তৈরি হতে পারে। তবে বর্তমানে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: এনডিটিভি    


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার: স্ব

প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার: স্ব