ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের ছবির ক্যাপশন:
ad728

মারা যাওয়া ওই যুবকের নাম আব্দুল কুদ্দুস সরদার (২২)। তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে বড় ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর কাজ করছিলেন কুদ্দুস। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। মৎস্য ঘেরে থাকা অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগ

‘মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগ