রাজধানী প্যারিসসহ আন্দোলনরত এলাকায় অভিযান চালিয়ে পেট্রলবোমা, কুঠার ও আতশবাজি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক করা হয়েছে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ স্কুল ভবন এবং শিক্ষাখাতে তহবিল বরাদ্দের দাবিতে গত সপ্তাহে প্যারিসের রাজপথে নেমে আসে হাজারও শিক্ষার্থী। পরে মঁপেলিয়ে, নঁত, মার্সেইসহ বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ে। দেশটির সাত শতাধিক হাইস্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছেন। ফ্রান্সের বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন জানিয়েছেন, তিন হাজার ৭০০ বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বসির আহমেদ