ঢাকা | বঙ্গাব্দ

 ডেটা সেন্টার জনপ্রিয় করতে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
 ডেটা সেন্টার জনপ্রিয় করতে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার প্রস্তাব ট্রাম্পের ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, কোনো এলাকায় ডেটা সেন্টার নিয়ে ব্যাপক অসন্তোষ থাকলেও আর্থিক সমঝোতার মাধ্যমে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই কোম্পানিগুলোকে স্থানীয় জনগোষ্ঠী বা ব্যক্তিপর্যায়ে ‘লভ্যাংশ’ দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রজুড়ে এআই-নির্ভর ডেটা সেন্টার নির্মাণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব স্থাপনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। ফলে বিদ্যুতের দাম বৃদ্ধি, পানিসম্পদের ওপর চাপ এবং পরিবেশগত প্রভাব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যেও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। 

ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করার কথাও বলেছেন ট্রাম্প। তাঁর প্রস্তাব অনুযায়ী, বড় ডেটা সেন্টারগুলো নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ স্থানীয় জনগোষ্ঠী বা জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ কিংবা বিক্রি করতে পারবে। এতে বিদ্যুতের দাম কমার সম্ভাবনাও রয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতেও বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ডেটা সেন্টারের জন্য নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তাঁর প্রশাসন চীনের সঙ্গে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে যুক্তরাষ্ট্রে দ্রুত ডেটা সেন্টার সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে। তবে এই সম্প্রসারণের ফলে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে এআই প্রযুক্তির অর্থনৈতিক সুফল সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। সম্প্রতি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জনকল্যাণমূলক একটি তহবিলে নিজেদের শেয়ারের পাঁচ শতাংশ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

বিভি/ এসআই


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আকস্মিক থানায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন যে নির্দেশনা

আকস্মিক থানায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন যে নির্দেশনা