এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বর্ণপদকজয়ী সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, রৌপ্যপদকজয়ী নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলাশ চৌধুরী এবং ব্রোঞ্জপদকজয়ী নুরুল ইসলামসহ থাইল্যান্ডে স্বর্ণপদক জয়ী নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
গত ৬ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেন।
বসির আহমেদ