ঢাকা | বঙ্গাব্দ

লর্ডসে বৃষ্টি শেষে রানে ফিরেছে ইংল্যান্ড, টেনশন বাড়ছে পাকিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
লর্ডসে বৃষ্টি শেষে রানে ফিরেছে ইংল্যান্ড, টেনশন বাড়ছে পাকিস্তানের ছবির ক্যাপশন:
ad728

আগের দিনের ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। উইকেটে সিম মুভমেন্ট ছিল অনেক। দিনের দ্বিতীয় ওভারে মোহাম্মাদ আব্বাসের দারুণ এক ডেলিভারিতে এমিলিও গে এলবিডব্লিউ হন ৩১ করে।

বৃষ্টির কারণে ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর লরেন্স ও হ্যারি ব্রুক মিলে স্কোর একশ' পার করেন। ৫৬ বলে ৩৪ রান করা ব্রুককেও বিদায় করেন আব্বাস। উইকেটের পেছনে চমৎকার ক্যাচ নেন মোহাম্মাদ রিজওয়ান। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করা জেমি স্মিথ এবার দুই অঙ্কে যেতে পারেননি। 

চা-বিরতির পর তৃতীয় বলে বিদায় নেন গাস অ্যাটকিনসনও। দুজনই থামেন ৭ রানে। বাঁহাতি স্পিনার আলি উসমানের একই ওভারে চার ও ছক্কা মেরে ফিফটির দুয়ারে পৌঁছে যান লরেন্স। এই ডানহাতি ব্যাটসম্যান ৬৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন। ওই ওভারেই আরেকবার বন্ধ হয়ে যায় খেলা, যা আর শুরু হতে পারেনি। 

এই সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংসে পাকিস্তান করেছে ১৭১, ১৩৫ ও ১১০ রান। চতুর্থ ইনিংসে সফরকারীদের সামনে যে খুব কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না। হেডিংলিতে প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে স্বাগতিকরা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিদ্যুতের দাম সমন্বয় করতে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি

বিদ্যুতের দাম সমন্বয় করতে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি