ঢাকা | বঙ্গাব্দ

গাজাকে দাঁড়াতে দেবে না যুক্তরাষ্ট্র, নজর হামাসের দিকে 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
গাজাকে দাঁড়াতে দেবে না যুক্তরাষ্ট্র, নজর হামাসের দিকে  ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার

১৭ আগস্ট ইসরাইল সফরে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা আমেরিকার দূত জ্যারেড কুশনার। আলোচনা হয় মূলত ট্রাম্পের বোর্ড অব পিসের ২০ দফা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে। একইদিন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথেও বৈঠক হয় কুশনারের। ইসরাইলিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশটির উজ্বল ভবিষ্যতের জন্য ওয়াশিংটনের আন্তরিকতার কমতি হবে না বলে আশ্বস্ত করেছেন ট্রাম্পের জামাতা। 

এরআগে, মিশরে হামাস প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কুশনার। যদিও, বহু আগেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ওয়াশিংটন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হায়া। গাজা আর কখনো ইসরাইলের জন্য সন্ত্রাসের উৎস হবে না এমন নিশ্চয়তা চেয়েছেন কুশনার। আর হামাস সদস্যদের নিরস্ত্রীকরণ শুরু করতে ৩০ দিনের সময়সীমাও বেধে দিয়েছেন তিনি। 

এদিকে, গাজা পুনর্গঠন আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরাইলের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডান। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   

দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি