ঢাকা | বঙ্গাব্দ

চিন্তার দিন শেষ, অ্যান্ড্রয়েড ১৭-তে বাড়তি নিরাপত্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
চিন্তার দিন শেষ, অ্যান্ড্রয়েড ১৭-তে বাড়তি নিরাপত্তা ছবির ক্যাপশন:
ad728

নতুন সংস্করণে গোপনীয়তা ও নিরাপত্তার কিছু বিষয় ব্যবহারকারীকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে হবে না। বরং নির্দিষ্ট ঝুঁকি শনাক্ত হলে কিছু সুরক্ষা ব্যবস্থা ডিফল্টভাবেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

প্রযুক্তিবিষয়ক লেখক ক্যাথি হালদিনের মতে, কার্যকর গোপনীয়তা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রে ব্যবহারকারীকে আগে থেকেই সুরক্ষা দেওয়া এবং কেবল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় অনুমতি চাওয়া।

ওটিপিতে বাড়তি সুরক্ষা অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমের অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি সুরক্ষায়। নতুন ব্যবস্থায় ওয়েবওটিপি বার্তাও বাড়তি সুরক্ষার আওতায় থাকবে।

কোনো অ্যাপকে ব্যবহারকারীর বার্তা পড়ার অনুমতি দেওয়া হলেও বার্তায় থাকা নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে অ্যাপটির সংশ্লিষ্টতা না থাকলে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ভেরিফিকেশন কোড প্রোগ্রামেটিকভাবে সংগ্রহ করতে পারবে না।

ফলে ক্ষতিকর কোনো অ্যাপ গোপনে এসএমএস থেকে ভেরিফিকেশন কোড সংগ্রহ করে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে সেই ঝুঁকি কমবে।

ফোন চুরি হলে স্বয়ংক্রিয় সুরক্ষা ফোন চুরি হয়ে গেলেও ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েড ১৭-এ আরও সক্রিয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন ডিভাইসে ‘থেফট ডিটেকশন লক’ ও ‘রিমোট লক’-এর মতো ফিচার ডিফল্টভাবে চালু থাকবে।

এ ছাড়া ভুল পিন বা পাসওয়ার্ড দিয়ে বারবার ফোনের লক খোলার চেষ্টা ঠেকাতে ব্যর্থ প্রচেষ্টার ওপর কঠোর সীমা এবং দীর্ঘ বিরতির ব্যবস্থা রাখা হবে। এতে চোরেরা বারবার চেষ্টা করে ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভাঙার সুযোগ কম পাবে।

ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই নিরাপত্তার কিছু বিষয় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হলেও ব্যক্তিগত তথ্যের গুরুত্বপূর্ণ অনুমতিগুলোতে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় থাকছে।

লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের মতো অনুমতির ক্ষেত্রে ব্যবহারকারীই সিদ্ধান্ত নিতে পারবেন কোনো অ্যাপকে কী ধরনের অ্যাক্সেস দেওয়া হবে।

নতুন ‘প্রাইভেসি-ফোকাসড কনট্যাক্ট পিকার’ ব্যবহারের ফলে কোনো অ্যাপকে পুরো অ্যাড্রেস বুকের তথ্য দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় নির্দিষ্ট কনট্যাক্ট বেছে নেওয়া যাবে।

একইভাবে নতুন লোকেশন বাটনের মাধ্যমে কোনো অ্যাপকে কেবল বর্তমান সেশনের জন্য নির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস দেওয়ার সুযোগ থাকবে।

ফলে অ্যান্ড্রয়েড ১৭-এ একদিকে যেমন কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, অন্যদিকে ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণও বজায় থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সব আন্তঃনগর ট্রেনে নারী কোচ সংরক্ষণে কাজ করা হবে: মন্ত্রী

সব আন্তঃনগর ট্রেনে নারী কোচ সংরক্ষণে কাজ করা হবে: মন্ত্রী