ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ২৩ জন নিহত 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ব্রাজিলে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ২৩ জন নিহত  ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) ভোরে দেশটির পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিনিবাসটি পাশের শহর ইমবিতুভার স্বাস্থ্য বিভাগের। এতে রোগী ও তাদের স্বজনেরা চিকিৎসার জন্য প্রায় ৬০ কিলোমিটার দূরের পন্তা গ্রোসায় যাচ্ছিলেন।

দুর্ঘটনায় লরির চালকও নিহত হয়েছেন। কী কারণে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলো, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর মহাসড়কটি প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিলো। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ ও ফেডারেল মহাসড়ক পুলিশের সদস্যরা উদ্ধার ও তদন্তকাজ চালান।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিতই ঘটে। বিশ্বব্যাংকের এক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মারা যান ৩৪ হাজারের বেশি মানুষ। নিহতদের বড় একটি অংশ ছিলেন মোটরসাইকেল আরোহী।

গবেষণা অনুযায়ী, অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।-সূত্র: বিবিসি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়া

ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়া