শনিবার (২২ আগস্ট) এমন সর্তকবার্তা দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে, যুক্তরাষ্ট্রের শুরু করা অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে সব দেশকে আহ্বান জানান মোহসেন রেজেই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন এই যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক কৌশল রয়েছে বলেও দাবি করেন। ফলে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের এই অপচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিতে রাজি না হলে ইরান তাদের স্বার্থেও আঘাত করবে বলে সর্তক করেন।
এদিকে, ইরানের অর্থনীতিকে একঘরে করে দেওয়ার অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের আহ্বানের সমালোচনা করেছে তেহরানের মিত্র চীন। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সমস্যার কোনো সমাধান করবে না বলে মনে করছে বেইজিং।
বসির আহমেদ