ঢাকা | বঙ্গাব্দ

চোরকে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দিলো গ্রামবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
চোরকে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দিলো গ্রামবাসী ছবির ক্যাপশন:
ad728

খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটককৃত চোর ইউসুফ হাওলাদার একই উপজেলার বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকুনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙ্গে ভবনে প্রবেশ করে ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে। 

এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাংচুরের শব্দ শুনতে পায়।

পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, ৯৯৯ এর সংবাদে মাধ্যমে জনতার হাত থেকে ওই চোর উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। 

তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে কিংবা ভুক্তভোগি কোন পরিবার অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক আগে জেলে যেতে হবে: শামা ওবায়ে

হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক আগে জেলে যেতে হবে: শামা ওবায়ে