ঢাকা | বঙ্গাব্দ

যে দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তাকেই মূল্য দিতে হবে: ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
যে দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তাকেই মূল্য দিতে হবে: ইরান ছবির ক্যাপশন:
ad728

আবদুল্লাহির দাবি, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত প্রমাণ করেছে যে ওয়াশিংটন নিজেদের লক্ষ্য অর্জনে মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবহার করতে দ্বিধা করে না। একই সঙ্গে এসব দেশের কৌশলগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ড ও সক্ষমতার আড়াল থেকে সংঘাত পরিচালনা করছে। এতে যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত ব্যয়ও ওই দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আবদুল্লাহি বলেন, ‘যে দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে, তাকে যুদ্ধের আগুনে পুড়তে হবে।’

তবে ইরানি এই কমান্ডারের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: তাসনিম নিউজ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: পররা

দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: পররা