ঢাকা | বঙ্গাব্দ

ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ হচ্ছেন ক্যাসিমিরো

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ হচ্ছেন ক্যাসিমিরো ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২২ জুলাই) এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত হওয়া এই চুক্তির মাধ্যমে ২০২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন ক্যাসিমিরো। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরই তাকে খেলাতে পারবে মিয়ামি।

চৌত্রিশ বছর বয়সী ক্যাসিমিরো গত মৌসুম শেষে চুক্তি ফুরিয়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সেই ধারণাই সত্যি হলো।

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান ফুটবলার জানান, আরও শিরোপা জেতার তাড়না থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের নতুন ক্লাবের ওয়েবসাইটে ক্যাসিমিরো বলেন, ‘জেতা এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব যে পরিকল্পনা আমার সামনে তুলে ধরেছে এবং এই চুক্তি সম্পন্ন করতে যে পরিশ্রম করেছে, তা আমার কাছে অনেক কিছু বোঝায়।’

তিনি আরও বলেন, ‘এই আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মাঠে ও মাঠের বাইরে, ম্যাচে কিংবা প্রতিদিনের অনুশীলনে, এর প্রতিদান দিতে মুখিয়ে আছি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেবো।’

বেকহ্যাম বলেন, ‘ক্যাসিমিরো এবং তার পরিবার ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছে জেনে আমি দারুণ খুশি। একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে আমি সবসময়ই তাকে প্রশংসা করে এসেছি। সে জয়ে অভ্যস্ত একজন চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত ক্যারিয়ারের পর, তার নতুন গন্তব্য হিসেবে মিয়ামি বেছে নেওয়াতে আমি আনন্দিত।’

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে খেলে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান তিনি। সেখানে জিতেছেন এফএ কাপ এবং ইংলিশ লিগ কাপ শিরোপা। এছাড়া ব্রাজিলের হয়ে একটি কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা আছে তার।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর