ঢাকা | বঙ্গাব্দ

ঘাটাইলে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
ঘাটাইলে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  ঘাটাইল উপজেলার ধলাপাড়া চন্দন গণ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে 

এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল আলম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণের ফলে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পরে অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা