ঢাকা | বঙ্গাব্দ

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে আসছে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে আসছে আজ ছবির ক্যাপশন:
ad728

ফাইল ছবি

গত মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। পরে সৌদি আরব কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ বাংলাদেশির মরদেহ শনাক্ত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে এসব মরদেহ আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফিরতে যাওয়া আত্রাই উপজেলার সাতজন হলেন- গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েনউদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেলরানা এবং মারকাসুন্দা গ্রামের তমেজউদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল।

এ ছাড়া একই ফ্লাইটে নাটোরের নলডাঙ্গা থানার মহিষডাঙা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম গ্রামের কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝির মরদেহ পাঠানো হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, যাতে বিনা খরচে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।

নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে সাতজনের একসঙ্গে জানাজার উদ্যোগ নেওয়া হয়েছে। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি 

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি