ঢাকা | বঙ্গাব্দ

সংসদে বিরোধীদলের সমালোচনা করলেন আন্দালিব পার্থ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
সংসদে বিরোধীদলের সমালোচনা করলেন আন্দালিব পার্থ ছবির ক্যাপশন:
ad728
সংসদে বিরোধীদলের কঠোর সমালোচনা করে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, কেউ যদি আইন না বোঝে, তাহলে বারবার বুঝিয়ে কোনো লাভ নেই। রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি’ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, “আমাদের (সরকারপক্ষকে) জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ‘সংস্কার’ ও ‘সংশোধন’—এই দুটি শব্দ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা গণভোটে বিশ্বাস করি। এ কারণেই আমরা ‘হ্যাঁ’ ভোট দিয়েছি।” বিরোধীদলকে উদ্দেশ করে তিনি বলেন, “তারা যেন জুলাইয়ের টেন্ডার নিয়েছে—এমন আচরণ করছে। কেউ যদি আইন না বুঝে, তাহলে তাদের বারবার বোঝানোর কোনো মানে হয় না।” পার্থ আরও বলেন, সংসদে বিরোধীদলীয় সদস্যরা গ্যালারিতে উপস্থিত জুলাই যোদ্ধাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলা উচিত।” তবে তার বক্তব্যের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান, এতে সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও