ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুতের দাম সমন্বয় করতে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
বিদ্যুতের দাম সমন্বয় করতে ৬ সদস্যের মন্ত্রিসভা কমিটি ছবির ক্যাপশন:
ad728
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য হার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব তৈরির জন্য ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। গত ৯ এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। কমিটিতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীক আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে। কমিটিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যক্তিকেন্দ্রীক করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি

ব্যক্তিকেন্দ্রীক করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি